দেশ, প্রকৃতি কিছুই আর আগের মতো নেই। জীবনের প্রয়োজনে মানুষ চলছে ঠিকই কিন্তু নিখাদ ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার অসঙ্গতি। প্রকৃতিকে উজাড় করে শুধু ইমারত আর ইমারত তৈরি হচ্ছে, প্রতিযোগিতা চলছে শুধু উপরে ওঠার।
করোনাকালীন সময়ে সবাই বুঝতে পেরেছে প্রকৃতির উপর কী পরিমাণ অবিচার চলছে। যদিও অনেকেই এখন গাছ, সবুজের প্রতি অনেক আগ্রহ নিয়ে কাজ করছে। কিন্তু আগের সেই শান্ত সবুজ প্রকৃতি, বন, জমি, গ্রাম কিছুই খুঁজে পাওয়া যায় না। প্রযুক্তি আর প্রকৃতি মিলে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। লেখক গ্রাম, প্রকৃতি, আকাশ, সবুজ খুব ভালোবাসেন। তার লেখায় তেমনই ফুটে উঠেছে।