ভ্রমণ কেবল দূরত্ব মাপার গল্প নয়, এটি অনুভূতির গভীরে প্রবেশের পথ। পঁচিশ দিনের এই ভ্রমণে লেখক আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে দেখেছেন প্রকৃতির অপরূপ রূপ আর মনুষ্যসৃষ্ট স্থাপত্যের নিপুণ কারুকাজ। যেখানে কোলাহলময় শহরের আকাশছোঁয়া ভবনের ছায়ায় গড়ে উঠেছে অগণিত গল্প। অবলোকন করেছেন পূর্ব উপকূলের ব্যস্ত নিউইয়র্ক শহর থেকে পশ্চিমের বিস্তীর্ণ গ্রান্ড ক্যানিয়নের গম্ভীর প্রকৃতি আর জায়ান ন্যাশনাল পার্কের নিস্তব্ধ সৌন্দর্য-যেখানে সময় থেমে থাকে অনন্তের গভীরতায়। জায়ান ন্যাশনাল পার্কে উঁচু পর্বত আর মরুভূমির নির্জনতায় তিনি খুঁজে পেয়েছেন প্রকৃতির অনাবিল ভাষা।
অন্যদিকে ইস্তাম্বুল শহর যেন জীবন্ত কবিতা। তোপকাপি প্রাসাদ, আয়া সোফিয়া, ব্লু মস্ক আর বসফরাসের