আজন্ম পিপাসা
জীবনের ক্যানভাসে অপরিহার্য চাঁদের মতো
তারাহীন আকাশ যেমন অসম্পূর্ণ
তেমনি তোমাকে আঁকি
গল্পে
কবিতায়
হৃদয়ের আলপনায় সীমাহীন ভালোবাসায়
ছিঁড়ি ঘন কুয়াশার বুক।
শব্দের ঝংকারে জৌলুসের ছন্দে
তুমুল মগ্নতা নিয়ে ডুবে থাকি
স্বপ্ন দেখে দেখে ।
বরফের সাথে যেমন জল মিশে থাকে
নিবিড় সম্পর্ক সাহস যোগায়
বিশ্বাসের সেতু অতিক্রমে
তেমনি কারুকাজময় ভোরের কুসুম গন্ধে
আপ্লুত মন শুধু তোমাকে চায়।
| বইয়ের নাম | স্বপ্নের পৃষ্ঠায় শূন্যতার ঢেউ |
| লেখক | ইফতেখার হালিম |
| প্রকাশনী | সাহিত্যদেশ |
| আইএসবিএন | 9789849939023 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।