মন্দ কি তাই যদি হারাই কবিতার-ই সাথে
শিশির ভেজা কুয়াশা ঢাকা সূর্য হাসেনা এমন কোনো প্রাতে- মন্দ কি তাই যদি হারাই কবিতার-ই সাথে!!
যদি হারাই নদীর চরে শীতের ভোরে বরফ শীতল হাওয়া আর কিছু নয় হাত দু'খানি হাতে হ'লে পাওয়া-
তাতেই আমার স্বর্গ হাতে তোমার সাথে হলো ভালোবাসা সেইতো পুঁজি তারে পূঁজি — সকাল সাঁঝে আর বড়ো নয় আশা।
। কবিতাতে সব কিছু হয় সব পাওয়া যায় ভাবনা শকট চড়ে বাসনা মোর থাকি সদা তার-ই চরণ ধরে।।