কবি জান্নাতুল আদন শব্দের বিন্যাস ও আবেগোত্থিত অনুভূতি, উপলব্ধি এবং চিন্তাকে সংক্ষেপে উপমা-উৎপ্রেক্ষা আর চিত্রকল্পের মাধ্যমে উদ্ভাসিত করেছেন তার কবিতায়।
কাঠামোর বিচারে তার কবিতা ব্যতিক্রম। কবিতাকে শিল্পের মহত্তম শাখা ধরে তার এই পথচলা। ‘স্বয়ং’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ।