মোহাম্মদ কাজী মামুনের হাতে আমাদের জীবনের অধরা, কিন্তু সদা বর্তমান, নাগরিক বোধ হয়ে উঠেছে মূর্ত। দুই বাস সেখানে পাল্লা দেয়, পাল্লা দেয় আবার দুই মুঠাফোন, মোরসালিন নামে এক বালক স্বপ্নপুরী গড়ে, একটি কালো চশমা বদলে দেয় গৃহকর্ত্রীকে। প্রতিটি গল্পই ভিন্ন, প্রতিটি গল্পই রচিত হয়েছে যত্নে, লেখকের অপার আন্তরিকতায়, সুষম সুপাঠ্য গদ্যে যা কিনা উভয় বাংলাতেই হয়েছে সমাদৃত। গল্পগুলিতে রয়েছে নিয়মিত জীবনের ছোঁয়া, কিন্তু তা ছাপিয়ে সেগুলি ধারণ করে এক সূক্ষ দর্শন, পাঠককে আমন্ত্রণ করে অন্য এক গভীরতায়। সেই গভীর অভিযানে আমিও এক সহযাত্রী।
দীপেন ভট্টাচার্য, গল্পকার