আকাশেই কয়েকবার চক্কর খেল উড়োজাহাজটি। মনিটরে অবতরণের সময় হয়ে গেছে দেখালেও, নিচের দিকে নামছে না। বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার — অনেকটাই টের পাওয়া যাচ্ছে। উড়োজাহাজটি জোরে জোরে কয়েকবার লাফিয়ে উঠল। মনে হলো কিছুটা নিচে নেমে গিয়ে আবার আগের জায়গায় ফিরে গেল। প্রায় আধা ঘণ্টা আগে গন্তব্যে পৌঁছে যাবার ঘোষণা দিয়েছে কেবিন ক্রু। সিট বেল্ট বেঁধে বসে আছি।
সবার মধ্যেই দীর্ঘ বিমানভ্রমণের ক্লান্তি। তেমন কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। কেবল থেকে থেকে কয়েকটা বাচ্চা কেঁদে উঠছে। অনেক সময় বসে থেকে আমি কিছুটা অধৈর্য হয়ে পড়েছি। সোজা হয়ে বসে এদিক-সেদিক তাকানোর চেষ্টা করলাম। বোঝার চেষ্টা করা, উড়োজাহাজ অবতরণে দেরি হবার কী কারণ! এটা কি দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য, নাকি ব্যস্ত জেএফকেতে নামার সিগন্যাল পাওয়া যাচ্ছে না। ভাবতে ভাবতেই ঘোষণা এলো, যুক্তরাষ্ট্র ধেয়ে আসা ঘূর্ণিঝড় উড়োজাহাজটিকে কিছুটা সমস্যায় ফেলে দিয়েছে। অবতরণের চেষ্টা করে যাচ্ছেন
পাইলট।