নিষ্কৃতি মৃত্যু কয়েক দশক ধরে বিতর্কের কেন্দ্রে। জীবন দেওয়ার ক্ষমতা যখন চিকিৎসকের নেই, তখন জীবন নেওয়ার অধিকার কেন থাকবে; আর মানুষের মর্যাদায় বাঁচিয়ে রাখতে না পারলে রোগীকে টিকিয়ে রাখা অর্থহীন— এই দুই যুক্তির টানাপোড়েনে চিন্তাবিদদের দুই ভিন্ন মেরুতে অবস্থান। মতের তুমুল অনৈক্যকে কেন্দ্রে রেখে ফাঁদা হয়েছে এই শ্বাসরোধী উপন্যাস। ডাক্তার কৃতান্ত চট্টোপাধ্যায় এবং সেন্টিনেল মেডিক্যাল রিসার্চ সেন্টারের আইসিইউ এই কাহিনির কেন্দ্রবিন্দু। অসুস্থ হয়ে এখানে ভর্তির পর অল্প সময়ের মধ্যে মারা যান অভিনেত্রী নন্দিনী সরকার। রহস্যজনক মৃত্যুর তদন্তে নামে সাংবাদিক ঐশানী। সাহায্যের হাত বাড়িয়ে দেয় তরুণ চিকিৎসক সীমান্ত। একটির পর একটি অভাবনীয় ঘটনা ও তার রহস্যভেদে টানটান এই মেডিক্যাল থ্রিলার।
| বইয়ের নাম | তবু অনন্ত জাগে |
| লেখক | ইন্দ্রনীল সান্যাল |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।