ইলমে নাহু আরবি ভাষা শিক্ষার মূলভিত্তি। কুরআন ও হাদীসের গভীর অর্থ অনুধাবনের জন্য নাহুর জ্ঞান অপরিহার্য। নাহুর প্রাথমিক গ্রন্থগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো “মিয়াতে আমিল”, যেখানে একশত আমিলের সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করা হয়েছে—যার মাধ্যমে বাক্যের গঠন ও ই‘রাব (যের, যবর ও পেশ) নির্ধারণ করা হয়।
‘তাফহীমুল আওয়ামিল’ হলো “মিয়াতে আমিল”-এর একটি ব্যাখ্যাগ্রন্থ। যদিও মিয়াতে আমিল বা শরহে মিয়াতে আমিল নিয়ে বহু গ্রন্থ রচিত হয়েছে, তবুও তাফহীমুল আওয়ামিল তাদের থেকে ভিন্নধর্মী। এতে বিশুদ্ধ আরবি ইবারত, ইলমে নাহুর পরিভাষা, তারকীব ও আরবি গণনার (عدد ও معدود) নিয়মাবলি সহজ ও বোধগম্য ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষক—উভয়ের জন্যই এটি হবে একটি নির্ভরযোগ্য ও সহায়ক গ্রন্থ।