হাদীস সংকলন ও চর্চার ইতিহাসে যে সব মনীষী চিরস্মরণীয় হয়ে আছেন ইমাম নাসায়ী (রহিমাহুল্লাহ) তাঁদের অন্যতম| বিশুদ্ধ হাদীস সংকলন ‘সিহাহ সিত্তাহ&’ বা হাদীসের প্রসিদ্ধ ছয়টি কিতাবের মধ্যে ‘সুনান আন& নাসায়ী’ অন্যতম| বুখারী ও মুসলিম-এর পরেই যার স্থান| সুনানুল আরবা‘আহ্ (চার সুনান গ্রন্থ)-এর মধ্যে এতে সবচেয়ে কম য‘ঈফ বা দুর্বল হাদীস রয়েছে|
ইমাম নাসায়ী (রহ.) স্বীয় কিতাবে শক্তিশালী ও সহীহ সানাদের ভিত্তিতে হাদীস সন্নিবেশিত করেছেন|
এ গ্রন্থের হাদীসগুলো ফিকহী তারতীব অনুযায়ী অর্থাৎ ‘পবিত্রতা’ অধ্যায় দ্বারা সুবিন্যস্ত করা হয়েছে| এ কিতাবে তাকরার (পুনরাবৃত্তি) হাদীস খুবই কম, প্রায় নেই বললেই চলে|
এ কিতাবে ইমাম নাসায়ী (রহ.) পৃথকভাবে শিরোনাম নির্ধারণ করে হাদীসের ইল্লাত (ত্রুটি) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন| হাদীসের ত্রুটি বর্ণনার পর তিনি সঠিকতা উল্লেখ করেছেন| মতানৈক্যের ক্ষেত্রে অধিক প্রাধান্যযোগ্য বিষয়টি উল্লেখ করেছেন| এছাড়ও এতে মুত্তাসিল, মুন&ক্বত্বি‘, মুরসাল ইত্যাদি অবস্থা বর্ণনা করা হয়েছে|
সুনান আন্ নাসায়ীর পর্ব, অধ্যায়গুলো ধারাবাহিকভাবে বিন্যস্ত| এ কিতাবের অধ্যায়ের শিরোনাম অত্যন্ত সংক্ষিপ্ত ও সহজবোধ্য| এ কিতাবে অধ্যায় রচনা সংযোজনে ইমাম বুখারী (রহ.)-এর ফিক&হী ধারাকে অনুসরণ করা হয়েছে|
ইমাম নাসায়ী (রহ.) স্বীয় কিতাবে আহকাম সম্বলিত হাদীস সন্নিবেশিত করেছেন| তিনি তার কিতাবে হাদীস ও ফিকহের মাঝে সমন্বয় সাধন করেছেন|
ইমাম নাসায়ী (রহ.)-এর অন্যতম একটি রীতি হলো অধ্যায় রচনা করে তথায় মানসূখ হাদীস সন্নিবেশিত করা|
গ্রন্থখানায় বিশুদ্ধ তাহক্বীক্ব ও তাখরীজ সন্নিবিষ্টকরণে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস বিশ্বখ্যাত রিজালশাস্ত্রবিদ ‘আল্লামাহ্ নাসিরুদ্দীন আলবানী (রহ.)-এর ‘তাহক্বীক্বে সুনান আন্ নাসায়ী’ গ্রন্থ ও এশিয়া মহাদেশের প্রখ্যাত ‘আলিমে দীন শায়খ হাফিয যুবায়র ‘আলী যাঈ (রহ.)-এর ‘সুনান আন্ নাসায়ী’ (ইংরেজি ভার্সন-এর ‘আরাবী তাহক্বীক্ব) ‘দারুস সালাম’ প্রকাশিত ২০০৭ ঈ. সংস্করণের সহায়তায় পৃথক পৃথকভাবে হাদীসের মান (সহীহ, য‘ঈফ ইত্যাদি) উল্লেখ করা হয়েছে|
প্রতিটি দুর্বল হাদীসের কারণ বর্ণনার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে| তাখরীজ গ্রন্থের নাম হাদীসের নম্বরসহ উল্লেখ করা হয়েছে এবং গ্রন্থখানায় বিশুদ্ধ অনুবাদ ও উল্লেখযোগ্য হাদীসে যথার্থ টীকা সন্নিবেশিত করা হয়েছে|
রসূলুল্লাহ (স.)-এর খাঁটি সুন্নাহ জানতে এবং ‘আমাল করতে এই কিতাবটি নিয়মিত পড়া অত্যন্ত জরুরি| আল্লাহ তা‘আলা আমাদেরকে কুরআন ও সুন্নাহর সহীহ জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী জীবন পরিচালনার তাওফীক্ব দান করুন| আ-মীন|