ইসলামের বিধি-বিধান সম্পর্কিত হাদীসের এক অপূর্ব সংকলন ইমাম হাফেয আব্দুল গনী আল মাকদিসী রহিমাহুল্লাহর উমদাতুল আহকাম। উমদাতুল আহকাম গ্রন্থের হাদীসের মৌলিক ব্যাখ্যা, শাব্দিক বিশ্লেষণ ও হাদীসের সারমর্ম আলোচনা, দুই হাদীসের মাঝে সামঞ্জস্য; সকল বিষয় লক্ষ্য করে ব্যাখ্যা করেন বিখ্যাত মুজতাহিদ আলেম শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রহিমাহুল্লাহ।