আমাদের কল্যাণের জন্যই এই সমাজ আমরা তৈরি করেছি। সমাজের রীতিনীতি, নিয়ম-কানুন, প্রথা আমাদের এই জীবনকে যেমন সুরক্ষা দিয়ে সহজ ও সুন্দর করে তুলেছে। তেমনি প্রথা পালনে বাড়াবাড়ি পর্যায়ের হলে আমরা তমসায় নিমজ্জিত হই।
বর্তমানে সমাজে ঘটে যাওয়া কিছু ঘটনায় এর প্রতিফলন দেখা যায়। আমরা চাই এই অন্ধকার দূর হয়ে আশার ফুল ফুটুক কিন্তু এই চাওয়াতেই যেন আমাদের সব শক্তি শেষ। আমরা কষ্ট করে নিজেদের প্রাপ্য অধিকারের স্বীকৃতি আদায় করে নিতে জানি না।
আমরা চাই অলৌকিকভাবে সব অন্ধকার দূর হোক। সমাজের সেই অন্ধকার দিকগুলো চিহ্নিত করতে হবে। আমাদের নিজেদেরই আলো হয়ে এই যাত্রাপথ পারি দিতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়...
‘আপনারে দ্বীপ করি জ্বালো
আপনার যাত্রাপথে
আপনিই দিতে হবে আলো।’
| বইয়ের নাম | তমসার তমোমনি |
| লেখক | তাজনীন শান্তা |
| প্রকাশনী | বাবুই |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।