তাপসী আরিজা খাতুন ছিলেন একজন উচ্চ পর্যায়ের সুফিয়া। বাংলা ভাষাভাষী তথা বাংলাদেশের মানুষের জন্য তিনি একজন আদর্শ। তাঁর জীবনদর্শন বিচার-বিশ্লেষণ করলে দেখা যায়,তিনি আসলে কত বড় মাপের একজন তাপসী ছিলেন। তাঁর রচিত ‘বিনয় করে কাতর সুরে’ গ্রন্থটি অধ্যয়ন করলে তাঁর সুগভীর সুফিবাদী চিন্তা-চেতনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। তাঁর জীবনজুড়ে ছিল সুফিসাধনা ও আধ্যাত্মিকতা। আরিজা খাতুন তাঁর স্বামী সুফি কাজী রকীব শাহ’র সুফি সাধনার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন প্রতিটা সময়। হেঁটেছেন মারিফতের কণ্টক বিছানো বন্ধুর পথে। তাঁর আধ্যাত্মিক চিন্তা-চেতনা তাঁকে কোন উচ্চ আসনে আসীন করেছে তা বলাই বাহুল্য। রচনা সমূহ অধ্যয়ন করলে তাঁর গভীর আধ্যাত্মিকতার পরিচয় পাওয়া যায়। যা থেকে বুঝা যায় আরিজা খাতুন কতটা উচ্চ পর্যায়ের সুফিয়া ছিলেন। আশা করি সুফি ধ্যান-ধারণার তথা মারিফতের বিশাল জনগোষ্ঠীর মানুষের কাছে আরিজ খাতুন ও তাঁর সুফিজীবনকে মানুষের কাছে আরিফা খাতুন ও তাঁর সুফিজীবনকে জানার জন্য এই বইটি হবে অন্যতম একটি দলিল