বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ নবী। মানব সমাজকে সঠিক পথের সন্ধান দেয়ার এবং সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনের জন্য মহান আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। দীর্ঘ ২৩ বছর যাবত আল্লাহর নির্দেশের আলোকে একদল লোক তৈরি করে তাদের প্রচেষ্টায় একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। নিখাদ তাওহীদের ভিত্তিতে জনকল্যাণমুলক একটি সমাজ ও রাষ্ট্র গঠনের কর্মে তাকে নানা রকম প্রতিবন্ধক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কারণ, তৎকালীন প্রতিক্রিয়াশীল জাহেলী সমাজ তার এ প্রচেষ্টার মধ্যে নিজেদের ক্ষমতা ও প্রভাবের অপমৃত্যুর কাল ছায়া দেখতে পেয়েছে। তারা সর্বপ্রযত্নে সৃষ্টি করেছে বাধার-এসেছে সংঘাত, হয়েছে যুদ্ধ। অবশেষে সত্য জয়লাভ করেছে। মিথ্যা অপসারিত হয়েছে। ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছে মানব কল্যাণমুলক সুখী ও সুন্দর সমাজ তথা ইসলামী রাষ্ট্র।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনতিকালের পর তাওহীদ ভিত্তিক এই সমাজ ও রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন একের পর এক তারই যোগ্যতম চার সাহাবা যথাক্রমে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ), হযরত উমর ফারূক (রাঃ), হযরত উসমান যিন নুরাইন (রাঃ) এবং হযারত আলী (রাঃ)। তাদের সম্মিলিত শাসনকাল ত্রিশ বছর। তাদের ত্রিশ বছরের এই শাসনকাল ইসলামের ইতিহাসে খিলাফতে রাশেদা বা সুপথপ্রাপ্ত খলিফাদের শাসন হিসেবে স্বীকৃত। এই যুগে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত ছিল। ছিল মানুষের সার্বিক কল্যাণ সাধনের সর্বাত্মক প্রচেষ্টা। কিন্তু ন্যায় ও সত্যের পাশাপাশি বাতিল চিরদিনই সক্রিয় ও তৎপর। সাবায়ীদের ইসলাম দুশমনী, কিছু মানুষের অপরিণামদর্শিতা ও বংশীয় শাসন প্রতিষ্ঠার মোহ খিলাফতে রাশেদার অনুপম সুশাসনকে ধ্বংস করে রাজতন্ত্র তথা বনী উমাইয়াদের বংশীয় শাসন।
| বইয়ের নাম | তারীখে ইসলাম |
| লেখক | আল্লামা মুফতি সাইয়িদ মুহাম্মাদ আমীমুল ইহসান |
| প্রকাশনী | আধুনিক প্রকাশনী |
| বিভাগ | ইতিহাস ও ঐতিহ্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।