জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রণীত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (ICT) বইটির প্রধান বৈশিষ্ট্যসমূহ:
# প্রতিটি পৃষ্ঠা স্পষ্ট ফন্ট ও পরিপাটি লে-আউটে সাজানো, যা পড়তে আরামদায়ক।
# জটিল বিষয়গুলো সহজে বোঝার জন্য প্রয়োজনীয় চিত্র ও ডায়াগ্রাম যুক্ত করা হয়েছে।
# বইয়ের শেষে পূর্ণাঙ্গ ব্যবহারিক অংশ সংযুক্ত থাকায় আলাদা ব্যবহারিক বই কেনার প্রয়োজন নেই।
# অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে সরাসরি পরীক্ষার প্রশ্নের যথাযথ উত্তর করার উপযোগী করে লেখা।
# শিক্ষার্থীদের দ্রুত রিভিশন ও অনুশীলনের জন্য বিভিন্ন অংশে প্রাসঙ্গিক কুইজ প্রশ্ন যুক্ত করা হয়েছে।
# পরীক্ষার প্রস্তুতি যাচাই ও প্রশ্নের ধরণ বোঝার জন্য শেষে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন সাজানো রয়েছে।
# পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ Abbreviation/শব্দসংক্ষেপসমূহ সহজে খোঁজার জন্য A to Z অর্ডারে সাজিয়ে দেওয়া হয়েছে।
# প্রতিটি অধ্যায়ের শেষে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অনুশীলনী প্রশ্ন দেওয়া হয়েছে।
# বইয়ের শুরুতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নম্বর বণ্টন উল্লেখ করা হয়েছে।
# শিক্ষার্থীরা যাতে সহজেই অগ্রগতি বুঝতে পারে, সেজন্য প্রতিটি অধ্যায়ের শুরুতে সংশ্লিষ্ট সিলেবাস ( ইংরেজি ও বাংলা) দেওয়া হয়েছে।