বইটি প্রথম ফ্ল্যাপ থেকে
বর্ষবরণ মেলায় প্রথম দেখা ঋতু-ঋদ্ধর। সেই থেকে ভালোলাগা, এবং ভালোবাসা। দুজনেই বিশ্ববিদ্যালয় অতিক্রম করে। গভীর হয় ওদের সম্পর্ক। ঋদ্ধ স্বপ্ন দেখে ফিল্মমেকার হবার। একদিন সত্যি সত্যি ক্যামেরায় হাত দেয়। সূক্ষ্ম কাজগুলো অতি সাবধানে অতি যত্নে অতি মমতায় করে নিয়ে এগিয়ে চলে। কিন্তু সে কাজ আর শেষ হয় না। একদিন চোখ বেঁধে ঋদ্ধকে ধরে নিয়ে যায় কজন অচেনা লোক। যেখানে নিয়ে চোখ খোলা হয়, সেখানে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য। তারই সামনে তারই স্বপ্ন ঋতুকে ধর্ষণ করে অপহরণকারীরা।
রাগে-ক্ষোভে-দুঃখে-লজ্জায় ঋদ্ধর মরে যেতে ইচ্ছে করে। সে সুযোগ পায় না। দুষ্কৃতিকারীরা তিল তিল করে হত্যা করে। কার নির্দেশে এ-হত্যাকাণ্ড? ঋদ্ধ কি তাকে চেনে? হয়তো হ্যাঁ, আবার না। ঋদ্ধ কি হত্যার কারণ জানে? হয়তো হ্যাঁ, বা না। কিংবা চিনলেও বা জানলেও কাউকে কিছু বলে যাবার সুযোগ পায়?