কণ্ঠে করুণ সুর তুলে বিমর্ষ
ভেসে আসে ধ্বনি কর্কশ
আলিফ লাম মিম;
আদিম শ্লোক থেকে বেরিয়ে আসা
আমরা বোবা তিনটি ফুল ছুটে চলেছি
নক্ষত্রের মতো জুড়ে আছি মহাকর্ষ টান-
ছিন্ন করতে পারি না, কেবল দূরেই গেছি
আমি আলোহীন নিষ্ক্রিয়;
তবু একই পথে বারবার কেন ঘোরাও
আমাকে স্থির রাখো নাহয় ধ্বংস করো।