জল জোছনা
জল থই থই পদ্মজলে
জোছনা যখন নামে।
পাতাঝরা বাতাস তখন,
ভেসে বেড়ায়, তোমার আমার
ভালোবাসার দামে।
জল থই থই পদ্মজলে
জোছনা যখন নামে।
উঠোনজুড়ে জোড়া শালিক
রাঙা পায়ে দোলে।
অপেক্ষাতে দাঁড়িয়ে আমি
শাপলা শালুক ফোটে।
সুখ-দুঃখ, কষ্ট-গাথা থমকে
গেছে ভালোবাসার নামে।
জল থই থই পদ্মজলে
জোছনা যখন নামে।
ঘুরে বেড়াই তোমায় নিয়ে
স্বপ্নডাঙার নীড়ে।
দু'কূল বেয়ে হৃদয়নদী
বয়ে চলে ধীরে।
হাসনাহেনার মাতাল সুবাস
ছড়িয়ে পরে আঁধার
যখন নামে।
জল থই থই পদ্মজলে
জোছনা যখন নামে।
এমন করে চলেই যাবে যদি,
কেন তবে এলে?
কিছু নোনাজল জমে থাক
শুধু চোখের কাজলে। যত দূরেই
থাকো তুমি, মিশে আছ স্মৃতির
উঠোনে।
জল থই থই পদ্মজলে জোছনা
যখন নামে।