ই-ইউ-ডব্লিউ-সি মানে কি? এম-বি-ডি -ও বলতেই বা কি বোঝায়? এসব কথা হিজিবিজি মনে হোক, বা হিংটিংছট, অথবা সাপের মন্তরের মতোই শোনাক, অদ্বিতীয় ঘনাদার কোন ভ্রূক্ষেপ নেই তাতে। নেই, কেননা ঘনাদা ঠিকই জানেন যে ই-ইউ-ডব্লিউ-সি হল এনার্জি আনলিমিটেড ওয়ার্ল্ড কার্টেল আর এম-বি-ডি -ও বলতে বোঝায় মিলিয়ন ব্যারেলস অব অয়েল ইকুইভালেন্ট। হলই না-হয় এমন কোন মানে, তাতেই বা কি এসে যায়! যায়, যায়। বাহাত্তর নম্বর বনমালী নস্কর লেনের বাসিন্দাদের এক সকালে এই কথাটা শুনেই ঘনাদা ভুলিয়ে দিয়েছেন ক্ষিধে আর তৃষ্ণা। পল্টুবাবুর আটান্ন গ্যালন পেট্রোলের শোকও বেমালুম উবে গিয়েছিল ঘনাদার নতুন কীর্তিকাহিনীর মহিমায়। প্রাকৃতিক জ্বালানি বলতে যা বোঝায় সেই তেল-গ্যাস আর কয়লার মজুদ ভাণ্ডার ফুরিয়ে যেতে চলেছে এবং ভবিষ্যতের সেই দিনের কথা ভেবে পৃথিবীময় যে বিরাট কারবার ইতিমধ্যে ফাঁদা হয়েছে, ঘনাদা ছাড়া এসব খবর আর কে ভালো রাখেন! এই কারবারের সঙ্গে যারা প্রত্যক্ষ-ভাবে জড়িত তেমন মানুষদের সংস্পর্শে কীভাবে এলেন ঘনাদা, কিভাবেই বা তাদের মোকাবিলা করলেন, তারই এক বিচিত্র কাহিনী ‘তেল দেবেন ঘনাদা’।
| বইয়ের নাম | তেল দেবেন ঘনাদা |
| লেখক | প্রেমেন্দ্র মিত্র |
| ভাষা | বাংলা |
| বিভাগ | গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।