ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ প্রকল্পের আওতায় এ গ্রন্থটি তরজমার জন্য খ্যাতনামা আলিম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহিউদ্দীন খানকে দায়িত্ব দেয়া হয়। তিনি ৮ খণ্ডে তফসীরটির তরজমার কাজ সম্পন্ন করেন। হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র) বিরচিত এই গ্রন্থটির বঙ্গানুবাদ প্রকাশের পরই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। পাঠকচাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যে এ গ্রন্থের ষােলটি মুদ্রণ প্রকাশিত হয়েছে। বর্তমানে এর ১৭তম মুদ্রণ প্রকাশ করা হলাে। এ গ্রন্থের অনুবাদ-কর্ম থেকে শুরু করে পরিমার্জন ও মুদ্রণের সকল পর্যায়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আল্লাহ্ তা’আলা তাঁদের উত্তম বিনিময় দান করুন। বাংলাভাষী পাঠকগণ গ্রন্থটি পাঠের মাধ্যমে পবিত্র কুরআন চর্চায় আরাে বেশি মনােযােগী ও উৎসাহী হবেন বলে আশা করি।
বিঃদ্রঃ ইসলামিক ফাউন্ডেশনের বইয়ের গুণগত মান পুরাতন হয়। কিছু খণ্ডের ছাপা মান ফটোকপির মতো দেখাতে পারে। তাই বাইন্ডিং ও ছাপা নিম্নমানের হওয়ায় পাঠক বিভ্রান্ত হবেন না।
| বইয়ের নাম | তফসীরে মা’আরেফুল কোরআন ১ম খণ্ড |
| লেখক | হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.) |
| প্রকাশনী | ইসলামিক ফাউন্ডেশন |
| আইএসবিএন | 9840601199 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 652 |
| সংস্করণ | 17th Printed, 2018 |
| বিভাগ | তাফসীরুল কুরআন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।