আকাশে যেমন চলে রোদ বৃষ্টির খেলা, আলো আধারের খেলা। তোমনি আমাদের মনেও চলে আশা-নিরাশা, প্রেম-বিরহের খেলা, সুখ-দুঃখ, হাসি-কান্নার খেলা। মনের কিছুকথা যেমন বলি প্রিয়জনকে, আবার কিছু কথা রেখে দিই গোপনে। মনের সব অনুভ‚তিই হয়তো ভাষা পায় না। বিস্ময়ের এই জীবনে এমনও অনেক মুহূর্ত আসে যখন আমরা ভাষা হারিয়ে ‘থ’ হয়ে যাই। এমনই কিছু মুহূর্ত এবং অনুভুতির কাব্যিক প্রকাশ ‘থ’। অনুভুতির ভিন্ন ভিন্ন রঙে নানান বৈচিত্রে ভরা এই বইয়ের কবিতাগুলো। সে অনুভূতিগুলো কবিতা হয়ে আপনার মনও হয়তো ছুঁয়ে যেতে পারে।