জীবনের একদম নিম্নতম সময়ে ডা. ডেভিড ম্যানহ্যামে আসার সিদ্ধান্ত নেয়। দেখতে ছবির মতো সাজানো গোছানো আর সুন্দর না হলেও প্রতিদিনের জীবন এখানে সবার স্বাচ্ছ্যন্দেই কাটে। ধীরে ধীরে কেটে যায় তিনটা বছর। এখানে যে কখনো কোনো ধরনের সমস্যা হতে সেটা কেউ কখনো সন্দেহই করতে পারতো না , যদি না ইয়েট পরিবারের দুজন ছেলে সেদিন বনের ভেতর স্যালি পামারের চরম পর্যায়ের বিকৃত মৃতদেহ খুজে না পেত।
একজন বহিরাগত হিসেবে প্রথম সন্দেহের ধাক্কাটাই গিয়ে পরে ডেভিডের উপর। কারন, সবসময়ের মতো এখনো ধারণাঃ আমাদের পরিচিত কেউ কখনো অপরাধী হতেই পারে না! পূর্বের পেশাগত অভিজ্ঞতা থেকে সে একটা সময় মৃতদেহ শনাক্ত আর ফরেনসিকের কাজের মাধ্যমে পুলিশের তদন্তের সাথে যোগ দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই এই পুরো বিষয়টা একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, কারণ খুনি এবার নজর দিয়েছে ডেভিডের জীবনে বেচে থাকা একমাত্র কাছের মানুষটার উপর!
| বইয়ের নাম | দ্য কেমিস্ট্রি অব ডেথ |
| লেখক | সাইমন বেনেট |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 310 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Rhsj, Goয়Enda, Bhoutik, Mith, Thrilar, O Ojadbhenchar: Onubad O Ingreji |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।