গোপন এক জ্ঞান রক্ষা করে আসছে সিক্রেট সোসাইটি ফ্রিম্যাসন। বলা হচ্ছে, সেই জ্ঞান অযোগ্য বা ক্ষতি করতে প্রস্তুত এমন কোনো লোকের হাতে পড়লে পৃথিবীর অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। অসংখ্য কোড আর প্রতীকের ধাঁধার আড়ালে লুকিয়ে আছে সেই জ্ঞান। সেটার অর্থ উদ্ধারের জন্য কৌশলে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হলো রবার্ট ল্যাংডনকে। জানতে পারলেন বন্ধু পিটার সলোমনের মারাত্মক বিপদ। কোড আর প্রতীকের অর্থ উদ্ধারের জন্য জিম্মি করা হয়েছে তাকে। ল্যাংডনকে বাধ্য করা হলো ওটার অর্থ উদ্ধারের জন্য। বন্ধুকে বাঁচানোর জন্য মরিয়া ল্যাংডন আসলে নিজেই জানেন না ওই কোডের অর্থ কী হতে পারে। তবে শেষ পর্যন্ত সলোমনের বোন ক্যাথরিনের সাহায্য নিয়ে পিরামিডের গায়ে খোদাই করা কোডের অর্থ উদ্ধার করতে পারলেন তিনি। পৃথিবীবাসী কি তা হলে ভয়ংকর আর গোপন সেই জ্ঞান জানতে পারবে? দ্য লস্ট সিম্বল উপন্যাসে রয়েছে ক্যাপস্টোন আর পিরামিডের ধাঁধায় ভরপুর চরম শ্বাসরুদ্ধকর এক কাহিনি, যা প্রতি মুহূর্তে শিহরিত করবে পাঠককে।
| বইয়ের নাম | দ্য লস্ট সিম্বল |
| লেখক | ড্যান ব্রাউন |
| প্রকাশনী | বাতিঘর |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Rhsj, Goয়Enda, Bhoutik, Mith, Thrilar, O Ojadbhenchar: Onubad O Ingreji |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।