শিক্ষা শুধু পাঠদান নয়—এটি চরিত্রগঠন, মূল্যবোধ লালন, দক্ষতা বিকাশ এবং ভবিষ্যৎ নির্মাণের একটি দীর্ঘ ও সুপরিকল্পিত পথচলা। এই পথচলার কেন্দ্রবিন্দুতে আছেন একজন অধ্যক্ষ। তাঁর সিদ্ধান্ত, নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক দক্ষতাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, পরিবেশ, সুনাম ও অগ্রগতিকে নির্ধারণ করে।
তবে বাস্তবতা হচ্ছে—একজন অধ্যক্ষ যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন তাঁর হাতে থাকে না কোনো একক নির্দেশিকা, থাকে না একটি সমন্বিত গাইডবুক। ফলে নানান নিয়ম, দাপ্তরিক কাজ, নীতিমালা, আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষক–কর্মচারী ব্যবস্থাপনা কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত, শিক্ষা প্রশাসনের সাথে কলেজ প্রশাসনের সম্পর্কের গলিপথ—এসবই অনেক সময় হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জের বিষয়।
এই প্রয়োজন থেকেই রচিত “দ্য প্রিন্সিপালশিপ: শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সহায়ক”— একটি সময়োপযোগী, ব্যবহারিক ও সুসংগঠিত গ্রন্থ, যা একজন অধ্যক্ষকে দৈনন্দিন দায়িত্ব থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা—সবক্ষেত্রেই দেবে সুশৃঙ্খল দিকনির্দেশনা।
এখানে অন্তর্ভুক্ত হয়েছে—সরকারি চাকরি আইন, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, সরকারি কর্মচারী (উপস্থিতি) ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, বিএসআর, জিএফআর,সরকারি ক্রয়নীতি, দায়িত্বভার গ্রহণ ও অর্পণ, অফিস ব্যবস্থাপনা, সভা পরিচালনা, অডিট–তদন্ত, শিক্ষক–কর্মচারী ব্যবস্থাপনা, অভিভাবকের সঙ্গে যোগাযোগ, জাতীয় দিবস পালন, গোপনীয় অনুবেদন, শিক্ষক, শিক্ষার্থী ও উপাধ্যক্ষ ব্যবস্থাপনা, নৈতিকতা–শুদ্ধাচার–সুশাসন এবং নেতৃত্বের মতো প্রায়োগিক বিষয়সমূহ; যা একজন অধ্যক্ষকে করে তুলবে আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ প্রশাসনিক নেতা।
দ্য প্রিন্সিপালশিপ শুধু একটি বই নয়—এটি একজন অধ্যক্ষের দায়িত্বপালনে সহায়ক, দিকনির্দেশনামূলক এবং নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণাদায়ী একটি নির্ভরযোগ্য সঙ্গী।
| বইয়ের নাম | দ্য প্রিন্সিপালশিপ |
| লেখক | আব্দুর রাজ্জাক |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।