২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়। এই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোগী ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম মশাল মিছিল, মোমবাতি প্রজ্বলন হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ১৭ জুলাই প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়েই শহিদদের স্মরণে শহিদ বেদি নির্মিত হয়। ১৮ জুলাই যখন রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি দিয়ে শিক্ষার্থীদের দমনের চেষ্টা করা হয়েছিল, তখন এক নজিরবিহীন প্রতিরোধের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় যৌথবাহিনী। সেই দিনটিই বরিশাল বিশ্ববিদ্যালয়কে এনে দেয় এক অনন্য পরিচিতি-প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে। শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে এই ক্যাম্পাসের ছাত্র-জনতার বীরত্বপূর্ণ লড়াই ও ত্যাগের পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে এই গ্রন্থের প্রতিটি পাতায়।
| বইয়ের নাম | দ্য রেড জুলাই |
| লেখক | ড. মো. মোরশেদুল আলম, নাজিম উদ্দীন |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | ইতিহাসে বাংলাদেশ: জুলাই অভ্যুত্থান |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।