এক ফেরাউনের দফতরে আমাকে ফরাশ পেতে খাবার। পরিবেশন করা হয়েছিল। আতঙ্কিত আমি উপলব্ধির বাইরে প্রস্থান করেছিলাম। জাগ্রতাবস্থায় এমন বিভোর স্বপ্নে বুদ হওয়ার পরিণাম জানা ছিল না। নিকৃষ্ট কারাগারে নিজেকে আবিষ্কার করেছিলাম অচেতন থেকে। অন্ধকার ছিল ঝড়ের চেয়ে বৈরী আর ধূলিময়। অবরুদ্ধ জীবনের ইতিহাস নাকি বড়ই নির্মম। আমি সকল প্রকার নির্মমতা পরিহার করে সেই জঘন্য অন্ধকারকে বন্ধু বানিয়ে ফেলতে সক্ষম হয়েছিলাম। একেই নাকি বলে পরোপকারিতা। যারা যুদ্ধে যায় তারা তো মৃত্যুকে সঙ্গে নিয়ে যায়। আর যারা শুধু জীবন চেনে তারা কুনোব্যাঙ যাকে বলে ঘরকুনো। আমি সেই ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। তার ছিল হাজারো সৈন্য। সশস্ত্র। আর আমার শূন্য হাত এবং শূন্য অন্ধকার। অন্ধকার আলগোছে ঢুকে গিয়েছিল ফেরাউনের নাকের ভেতর। সে আর নিঃশ্বাস নিতে পারেনি। সেই থেকে আমার ফিরে আসা ভয়ানক কিছু। আজও মনে রেখেছে পৃথিবী।
| বইয়ের নাম | থেকে যেতে চাই আরো দীর্ঘকাল |
| লেখক | এসএ মো. শামসুল আলম |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Edition |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।