বড়লোক হওয়ার উপায়- শিরোনামটি দেখে হয়তো মনে হবে,এখানে তাড়াতাড়ি বড়লোক হওয়ার কৌশল নিয়ে কথা বলা হবে। কিন্তু ব্যাপারটি তার ঠিক বিপরীত। আমরা আজ যে বই থেকে আপনাকে বড়লোক হওয়ার উপায় বলব,তার নাম ‘থিংক অ্যান্ড গ্রো রিচ’। বইটি লিখেছেন নেপোলিয়ন হিল। যদিও বইটির টাইটেল দেখে মনে হয়,এটা শুধু টাকা পয়সার দিক দিয়ে বড়লোক হবার উপায় এর কথা বলেছে- কিন্তু পড়তে গিয়ে দেখা গেল,বইটির জ্ঞান আপনি যে কোনও ক্ষেত্রে সবোর্চ্চ সফলতা পাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। তাঁর সময়ের সবচেয়ে সফল ৫০০ জন মানুষকে পর্যবেক্ষণ করে (এঁদের মধ্য এন্ডকার্নেগী এবং টমাস আলভা এডিসন এর মত মানুষও ছিলেন) ২০ বছর সময় নিয়ে তিনি বইটি শেষ করেন।