তিব্বে নববী ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান গ্রন্থটি ঐশী চিকিৎসা-নির্দেশনা ও সমকালীন চিকিৎসাবিজ্ঞানের এক অনন্য সমন্বয়। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদত্ত চিকিৎসা-দিকনির্দেশনাকে প্রামাণ্য সূত্রে উপস্থাপন এবং সমসাময়িক চিকিৎসা-শাস্ত্রের আলোকে বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়েছে। গ্রন্থটিতে খেজুর, মধু, দুধ, কালোজিরা, অলিভ অয়েল, ভিনেগার, যব, পেঁয়াজ, রসুন, আনার, মাছ, গোশত, কিশমিশ ও তীন ফলসহ বিভিন্ন খাদ্য ও প্রাকৃতিক উপাদানের উপকারিতা কুরআন-সুন্নাহর নুসুস, আসমানি কিতাবসমূহের উদ্ধৃতি, মুহাদ্দিসদের পর্যালোচনা, প্রাচীন চিকিৎসাবিদদের অভিমত এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে বিশদভাবে আলোচনা করা হয়েছে| উল্লেখ্য, এ বিষয়ে লেখকের দীর্ঘ ও একনিষ্ঠ গবেষণা, তথ্যনির্ভর উপস্থাপনা ও বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গির স্বীকৃতি হিসেবে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি পদকে ভূষিত হন| ইনশাআল্লাহ, গ্রন্থটি পাঠকের চিন্তা-চেতনায় নববী চিকিৎসা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জ্ঞান ও প্রেরণার এক সমৃদ্ধ ভান্ডার হিসেবে বিবেচিত হবে|