দলবদ্ধ কাজ মানে কাজ করার যে খাটনি বা পরিশ্রম তাকে ভাগ করা এবং কার্যকারিতা বৃদ্ধি করা।
আপনি কি আগের চেয়ে কম কাজ করে উত্তম ফলাফল লাভ করতে চান? নিশ্চয় চান। আমার মনে হয়, এ ব্যাপারে সবাই একমত হবে। ঠিক এ কাজই করে দলবদ্ধ কাজ।
একজন ব্যক্তি একা যত কাজ করতে পারে তারচেয়ে একদল মানুষ বেশি কাজ করতে পারবে তাই সাধারণ। কিন্তু তারপরেও কিছু লোক কেন দল বেঁধে কাজ করতে অনিচ্ছুক? প্রথম প্রথম দল বেঁধে কাজ করা একটু কঠিন। কারণ দল তো আর এমনি এমনি একসাথে এসে কাজে জুড়ে যায় না। এর জন্য দরকার নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা। প্রথম প্রথম হয়তো সামনে অনেক কাজ দেখা যায়। কিন্তু এর পেছনে অনেক সুফল জড়িত এবং প্রথম দিককার পরিশ্রমের অত্যন্ত চমৎকার পুরস্কার পরের দিকে লাভ করা যায়।