সমগ্র বিশ্বজুড়ে যে সময় মানুষ হত্যার জন্য চলছে নিত্য-নতুন অত্যাধুনিক অস্ত্রের উদ্ভাবন,আর তার অমানবিক ব্যবহার। যার ফলে ক্ষত-বিক্ষত হচ্ছে মানবতা,ধ্বংস হচ্ছে জনপদ,প্রকৃতি-প্রাণী আর সুখ-স্বপ্নের বসত,বিষময় হচ্ছে প্রাণ,জল-বাতাস,খাদ্য। েএক শ্রেণির বিত্তবান আর প্রভাবশালীর প্রভাব বিস্তার,প্রতিহিংসা চরিতার্থকরণে বলি হচ্ছে প্রাণ,জলে ও স্থলে। যে কারণে বিশ্ব-অর্থনীতিতে নাচছে মন্দা। মধ্যবিত্ত আর নিম্নবিত্তের হতে হচ্ছে দিশেহারা। সমগ্র পৃথিবী দিন দিন এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। ঠিক সেই সময় প্রকৃতিপ্রেমী মানবদরদি লেখক-কবি-গবেষক,প্রাবন্ধিক-গাল্পিক পদ্মনাভ অধিকারী উপহার দিলেন শিমু-কিশোরদের জন্যে একটি কিশোর-গর।পগ্রন্ত ‘তিন পান্ডা (২য় খণ্ড সম্পূর্ণ)’ যেখানে তিনি বেঁচে থাকার জন্য যুদ্ধের নায়কদের হাতে মারণাস্ত্রের বদলে দিয়েছেন প্রাণীকে অস্ত্র হিসেবে। অপূর্ব চিন্তা-চেতনা। যুদ্ধ আর প্রেম-ভালোবাসার অদ্ভূত মিলন। আমার ভাললাগার পাশাপাশি শিশু-কিশোর পাঠকদের মনে স্থান পাবে এই ‘তিন পান্ডা (২য় খণ্ড সম্পূর্ণ)’ আস্থা রাখি।