‘তিন সমুদ্র সাতাশ নদী’ বই এর ফ্ল্যাপের লেখা
নীললোহিত— যাঁর বয়স কখনও সাতাশ ছাড়ায় না, নীললোহিত— যাঁর পায়ের তলায় সর্ষে এবং তার ফলে যিনি ছুঁড়ে বেড়ান বিশাল ভারতের যাবতীয় চেনা-অচেনা জায়গা— এবার পাড়ি দিয়েছেন ইউরোপ- আমেরিকাতে। আর সেই ভ্রমণেরই রম্য কাহিনী এই গ্রন্থে। বলতে গেলে, এ প্রায় অর্ধেক পৃথিবী পর্যটন। ইউরোপের হল্যান্ড, ফ্রান্স আর ইংল্যান্ড, ওদিকে আমেরিকার এফোঁড়-ওফোঁড় ও কানাডা। কোনও ঠিকঠিকানা নেই, ইচ্ছেমতো বেড়ানো। আহার যত্রতত্র, শয়ন হট্টমন্দিরে। নীললোহিতের ভ্রমণ-অভিজ্ঞতাও তাই সব হিসেবের বাইরে। বিদেশ দেখে হীনম্মন্যতায় গলে পড়েন না তিনি। সহজ চোখে দেখেন, পছন্দ-অপছন্দের কথা স্পষ্ট করে বলেন। পুরোপুরি আড্ডার মেজাজে লেখা এ-বইতে বিদেশের অনুপুঙ্খময় বর্ণনা যেমন রয়েছে, সেইসঙ্গে রয়েছে ওখানকার বাঙালীদের জীবনযাপনের ঘনিষ্ঠ, অন্তরঙ্গ ছবি। এবারের ভ্রমণে অনেকের সঙ্গেই তাঁর দেখা হয়েছে ওখানে, এমন-কী, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও।
| বইয়ের নাম | তিন সমুদ্র সাতাশ নদী |
| লেখক | সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) |
| ভাষা | বাংলা |
| বিভাগ | West Bengali Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।