আমাদের দেশ ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই উর্বর। অতি সহজে, অল্প সময়ের মধ্যে আমরা প্রচুর অর্থের মালিক হতে পারি। যেমন দেখুন তৈরি পোশাক শিল্প খাত। মাত্র শুরু ১৯৮২ সাল থেকে। আজ ২০১৩ সাল। এরই মধ্যে ৭৬ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষমতা অর্জন করেছে তৈরি পোশাক শিল্প খাত। তৈরি পোশাক শিল্প খাতের বিকাশের ফলে দেশে গড়ে উঠেছে টেক্সটাইল শিল্পখাত, ব্যাংক, বীমাসহ বহু উন্নয়নমূলক প্রতিষ্ঠান।
২৫ লক্ষের অধিক আজ তৈরি পোশাক শিল্পে কর্মে নিয়োজিত। স্পিনিং, উইভিং, ডাইং, ফিনিশিং খাতসহ বস্ত্র খাতে নিয়োজিত রয়েছে প্রায় ২০ লক্ষ শ্রমিক-কর্মচারি। বস্ত্র খাতের এই উত্থানের ফলে দেশে গড়ে উঠেছে বিরাট যোগাযোগ খাত। চট্টগ্রাম বন্দরসহ সকল বন্দরে আয় বেড়েছে কয়েক গুণ।
হোটেল, রেস্তোরা, রিয়েল এস্টেট, ক্লিনিক, হাস- পাতালসহ বহু সেবামূলক প্রতিষ্ঠান আজ তৈরি পোশাক শিল্পের বিকাশের কারণে বিকশিত। তাই তৈরি পোশাক শিল্প আমাদের দেশের উন্নয়নের প্রতীক।