প্রতিদিন মনে হয় এই শহর অপরের, এই শহরে থাকব না।
কেউ কেউ চলে যায়। কাউকে আবার থেকে যেতে হয়-নিজেই নিজের কাছে আগন্তুক হয়ে, অজানা আবেগের ক্রীতদাস হয়ে, মিথ্যা জেনেও তার পেছনে ছুটতে থাকা মানুষের সাথে।
শহরবাসীর এই অজানা আবেগ-অনুভূতি কার নিয়ন্ত্রণে? সে গল্পই উঠে এসেছে এই বইয়ের সাতটি গল্পে।