কে আমি? আমার অস্তিত্বে কে বাস করে? নাকি কেউ বর্গা চাষ করে? এই আমি পক্ষের, এই আমি বক্ষের এই আমি মন্দের, এই আমি দ্বন্দ্বের; এই আমি ইবলিশের, এই আমি ফেরেশতার এই আমি ধনীর, এই আমি গরিবের; এই আমি দুর্নীতির, এই আমি মূলনীতির। কে আমি? আমি আমার, আমি তোমার, আমি তাহার কেউবা আবার করেছে আমায় চিবিয়ে আহার, আমাকে চিবাও, আমাকে চাপাও, আমাকে রাগাও আমাকে খেয়ে, আমাকে মেরে, আমার সত্তা ভাগাও।