তরজমায়ে কুরআন মজীদ হলো তাফসীরে ”তাফহীমুল কুরআন” এর সংক্ষিপ্ত সংস্করণ ! ইসলামী জ্ঞানক্ষেত্রে মাওলানা মওদূদী রহমাতুল্লাহ আলাইহির অসাধারণ পান্ডিত্য আজ বিশ্ব মুসলমানদের কাছে পরিচিত ।
তার আলোড়ন সৃষ্টিকারী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী তাফসীর “তাফহীমুল কুরআন” আধুনিক বিশ্বের সকল কুরআনের জ্ঞান পিপাসু পাঠকদের দৈনন্দিনকার পাঠ্য হিসেবে এ তাফসীরটি গ্রহন যোগ্যতা পেয়েছে । কিন্তু অনেক পাঠকদের পক্ষে কর্মব্যস্ততার দরুন এ বৃহদকার তাফসীর পাঠ করার সময়-সুযোগ হয়ে উঠে না । এ কারনে বেস কিছু পাঠক তাফহীমুল কুরআন এর একটা সংক্ষিপ্ত সংস্করণ দাবী করে ।
এ যুক্তিসংগত দাবী বিবেচনা করে মাওলানা নিজেই তরজমায়ে কুরআন মজীদ নামে তাফহীমুল কুরআনের একটা সংক্ষিপ্ত সংস্করণ তৈরি করেন । এটি সে গ্রন্থেরই বাংলা অনুবাদ। আমরা আশা করি বাংলা ভাষাভাষী পাঠকগণ তরজমায়ে কুরআন মজীদ অধ্যয়ন করে খুবই উপকৃত হবেন ।
| বইয়ের নাম | তরজমায়ে কুরআন মজীদ |
| লেখক | সাইয়েদ আবুল আলা মওদূদী |
| প্রকাশনী | আধুনিক প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 1114 |
| সংস্করণ | 11th Editiom, 2023 |
| বিভাগ | তরজুমাতুল কুরআন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।