এক . নিয়তি
“ভেবো না তোমার সাথে আমার দৈবক্রমে দেখা হয়েছে— ঘটনাক্রমে তোমার দেখা পেয়েছি এমন ভেবো না। আমি আমার নিয়তিকে কাকতালীয় কোনও ঘটনা বা দুর্ঘটনা কখনোই ভাবি না” – নিয়তির অদৃশ্য বাঁধনে বাঁধা মিতু ও রাতুলের গল্প।
দুই . সুপ্ত
আদৃতার বিয়ে ঠিক— রিমনের মনের মধ্যে সহসাই তীব্র আবেগের ঝড়। এ ঝড় যেন তার মনের গভীরে ঘুমিয়ে থাকা আদৃতার প্রতি সুপ্ত ভালবাসাকে আচমকা জাগিয়ে দিয়েছে।
তিন . টানাপোড়েন
সোমা আর আবিরের অনেক দিনের সম্পর্ক। সোমার বাবার মৃত্যু আর আবিরের পরিবারের সংকীর্ণ মানসিকতা— দু'জন ভালবাসার মানুষকে এ কোথায় নিয়ে এলো?