গল্পগুলাে প্রধানত আমেরিকার পটভূমিতে প্রবাসী বাঙালি মানস জীবনের ছত্রছায়ায় লালন করা হয়েছে, কিছু বাস্তব সত্য ও কিছু কল্পনার রং মিশিয়ে। প্রয়ােজনবােধে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আঙ্গিকও ব্যবহার করা হয়েছে। সব না হলেও গল্পগুলাে প্রধানত রােমান্টিক ধাচের একঘেয়েমি কাটাতে অন্য আঙ্গিকের গল্পও সন্নিবেশিত হয়েছে। মােট এক ডজন গল্প নিয়ে বইটির কলেবর।