‘তুমি আমার প্রথম ভুল।’ গল্পটি দুজনের। ভালোবাসার গল্প। হালাল ভালোবাসার গল্প। নাহিয়ান। তরুণ আলেম লেখক। স্বপ্ন ও সাধনা মনে অনেক। হৃদয়ে ভালোবাসাও প্রচুর। স্বভাবে নমনীয়। সাদাসিধে চালচলন। চরম আকর্ষণীয় বাচন। সুন্দর নির্ভেজাল মন। সুন্দর জীবন। জীবনসঙ্গিনীর ভালোবাসায় জীবন হয়ে যায় আরো অতুলনীয় সুন্দর। মাইমুনা নাম তার। সম্ভ্রান্ত পরিবারের ছোটো মেয়ে সে। এই সংসারে এসেছে মেজো বউ হিসেবে। কোমল হৃদয়। রূপে অপ্সরী। আকাশ-ছোঁয়া মেধা-মনন। সৎ বুদ্ধি আর গুণে অনন্যা। শ্বশুর-শাশুড়ির হৃদয়ের মণিকোঠা। দাম্পত্যজীবন তখনো নতুনের মতো। বরং নতুনই। পৃথিবীর সবার উপরে মানুষ সত্য। আর সেই সত্য ফুটে উঠে বিশ্বাস ভরসা আর ভালোবাসায়। শ্রদ্ধা, প্রীতি, স্নেহ, ভালোবাসা, শুদ্ধ বিশ্বাস আর একে অপরের প্রতি পূর্ণ আস্থা; তাদের মাঝে সবই ছিলো চরম পর্যায়ে। সবকিছু সুন্দরই চলছিলো। কিন্তু হঠাৎ! হঠাৎ করেই কালবৈশাখী ঝড় নেমে আসে তাদের জীবনে। সম্পর্ক বদলে গেল। পাল্টে গেল তাদের আকাশ আকাশ ভালোবাসা, পূর্ণ আস্থা ও অগাধ বিশ্বাসের সুন্দর ও শক্ত প্রাচীর। কেন? এমন কী ঘটেছিলো? কোনো ভুল? নাকি আসলেই ছিলো ফুল; যা বুঝতে ভুল করেছে সে? ভুল হলে ফুলটা আসলে কী? শেষে কী হয়েছিলো? সুন্দর সম্পর্কের মিলন? নাকি ভেঙ্গে যাওয়া প্রাচীর রয়েছে আপন জায়গায়? জানতে সাধ জাগে না মনে!? তাহলে চলুন, পাতায় পাতায় জেনে নেই সে গল্প!