তুমি শীর্ষক সেমিনার আদিকাল থেকে কবিতায় কখনো অস্পষ্ট বা স্পষ্ট কখনো অপ্রকাশ্য বা প্রকাশ্য ‘তুমি’ একটি প্রভাবশালী চরিত্র। কে এই তুমি! ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে তুমি-র সম্বোধন যেন এক রহস্যময় প্রেম। এর স্বরূপ উন্মোচিত হওয়া চাই। এজন্য তুমি শীর্ষক একটি সেমিনার দরকার।