জান্নাত ও জান্নাতি নাজ-নেয়ামত সম্পর্কে জানার আগ্রহ সকল মুমিন হৃদয়ের সুপ্ত আকাঙ্খা। সকল মুমিন-মুসলমানই জান্নাত সম্পর্কে কম- বেশি জানতে চায়,শুনতে চায় জান্নাতে তাদের জন্য প্রস্তুতকৃত হুর- গিলমান সম্পর্কে। শুনতে চায় তাদের জন্য নির্ধারিত মান-মর্যাদা সম্পর্কে। বাজারে জান্নাত সম্পর্কে অনেক বই-ই রয়েছে। কিন্তু গল্পাকারে জান্নাতের দৃশ্যাবোলকন হয়তো এটাই প্রথম। বাংলাবাজার ইসলামী টাওয়ারের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান আশরাফী বুক ডিপোর স্বতাধিকারী ‘জনাব মাওলানা ইমরান হোসাইন’ সাহেবের অনুরোধে ‘এসো জান্নাতের গল্প শুনি’ সিরিজের তৃতীয় বই “তুমিও হতে পারো জান্নাতি বাদশাহ” গ্রন্থনা করার চেষ্টা করেছি,জানি না কতটা সফল হয়ছি।