নজতানু আমি কৃতজ্ঞ চিত্তে
করুণাময় হে-তোমার কাছে।
সুনীল আকাশ, জ্যোতি, পরিমল
নির্মল বাতাস, তরু, ফুল, ফল,
করুণা অপার করেছ বিস্তার
অনন্ত অসীম দয়াপারাবার
আমারি নিমিত্তে যে-
নতজানু তাই কৃতজ্ঞ চিত্তে
করুণাময় হে-তোমার কাছে।
মহিমান্বিত হে মহীয়ান
মমত্ব ভরে করেছ যে দান
ক্ষুধায় আহার, তৃষ্ণায় জল,
নিদ্রায় সুখ, সুখাদ্যে বল
আমারি নিমিত্তে যে-
নতজানু আমি কৃতজ্ঞ চিত্তে
করুণাময় হে-তোমার কাছে।