দেশ পরিচালনাকারীরা নষ্ট হয়ে গেছে। এমন নষ্ট পরিচালনাকারীদের হাতে দেশ আর চলছিলো না। সেই ২০০৮ সাল থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত, শাসকগোষ্ঠীরা দেশের মানুষকে একদল উদ্বাস্তুর মতো ভাসিয়েছে। তবে তারা ধারণাও করতে পারেনি, এই উদ্বাস্তুরাই একদিন শির উন্নত করে নয়া বিপ্লব সংঘটিত করে উৎখাত করবে তাদেরকেই! তারা ভেবেছিল এই উদ্বাস্তুরা রুখে দাঁড়াতে পারবে না, পারবে না অধিকার আদায় করতে।