যুগে যুগে ভিটেহারা মানুষের সুখ দুঃখ, তাদের গোপন ব্যথা এবং অপারগতার ১২ টি গল্প নিয়ে রচিত হয়েছে উদ্বাস্তুদের মিছিল নামক গল্পগ্রন্থটি। দেশভাগ শুধু নয়, আজও মানুষ বাস্তুহারা হচ্ছে। বাস্তুহারা মানুষের কান্না, টিকে থাকার লড়াই এমনকি তাদের কোণঠাসা করে রচিত হয়েছে বিভিন্ন দেশের ভৌগোলিক অবয়ব। তারা আত্মাহুতি দিয়েছে, ছেড়ে গেছে নিজের জন্মভূমি। এমনই সব গল্প উঠে এসেছে এই বইটিতে।