কোন মহৎ ব্যক্তির জীবনী পাঠ অনেকাংশে একজন পাঠককে অনুপ্রাণিত করে। উইনস্টন চার্চিল সেরকম একজন রাষ্ট্রনায়ক। যিনি একাধারে একজন লেখক বক্তা ও নেতা ছিলেন। তিনি ব্রিটেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের নেতৃত্ব দেন। তিনি ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দুবার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ছিলেন। জার্মানির হিটলারকে মোকাবিলা করার জন্য তাঁর গৃহীত পদক্ষেপগুলো ব্রিটেনের জনগণকে অসীম সাহস যুগিয়েছিল। তাঁর দর্শন বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই জীবনীগ্রন্থটি লেখা।