দিন যায়। অধ্যক্ষ সাহেব যতই বুড়িয়ে যান, স্ত্রী জবা আরো তরুণী হয়ে ওঠে। অজানা কুসুমের মিষ্টি ঘ্রাণের মতো, সাঁকোতে দেওয়া পাকুড় গাছের ডালে বের হওয়া সবুজ এক গুচ্ছ কচিপাতার মতো, শীতের রোদে চিকমিক করা চুনি পোখরাজ পাথরের কানের দুলের মতো। চেহারায় লাবণ্য এবং জরায়ু পাল্লা দিয়ে টকটকে লাল হয়ে ওঠে। যে জরায়ু ধারণ করেনি মাতৃত্ব, করেছে শুধুই অফুরন্ত যৌবন, ক্ষুধা আর করতোয়ার মতোই পিপাসার্ত আরেক নদী।