বন্ধু, শোষক আর শোষিতের মধ্যে যে সম্পর্ক, যেটা হয়ে আসছে, আর হবেও, সেটা তো ঐতিহাসিকই না! ধরেন, আপনার ঘাড় ত্যাড়া, সিনা টান করে কথা বলেন। আপনি দ-এর ভূমিকায় যান না, যাননি। অথবা কিছু মানুষের মতো আপনিও আপোস খান না। আপনার পুষ্টির অভাব। যেটা আঠারোতে পারেননি, সেটা আটান্নতেও পারছেন না। কী বলবেন এটাকে? হ্যাঁ এটাই ইতিহাস। ব্যাপারটা হলো, কবি কাউকে বেত মেরে শেখায় না। শব্দ দিয়ে শেখায়। আর মজাটা এখানেই।