ডাক্তারের ছুরিতে নিজের অপ্রয়োজনীয় অঙ্গটি কাটার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় মনির। রওশনা অদক্ষ ডাক্তারকে পুলিশে দেওয়ার চেষ্টা করে। না পেরে অভিশাপ দেয়। সাথী কেঁদে বুক ভাসায়। কিন্তু অস্পৃশ্য সমাজের অভিশাপ ভদ্রলোকের লোমের রেখাও ছুঁতে পারে না। ওরা তো জানে না। ওদের জীবন দিকশূন্য দুর্বোধ্যতায় টেনে নেওয়া জীবন । সেই জীবনের কথা শুনতে পুকুরের পাড়ে জটলা করে কিছু মানুষ।