'হে রসূল! ইহা ঠিক যে, আমি আপনাকে সাতটি 'নিত্য পাঠ্যবাণী' ও মহান কুরআন দান করিয়াছি।' (২৫: ৮৭) হাদীস ও সাহাবাদের বাণী হইতে সুপ্রমাণিত হইয়াছে যে, এখানে 'সাতটি নিত্য পাঠ্যবাণী' দ্বারা এই সূরাকেই বুঝানো হইয়াছে। কারণ ইহাতে সাতটি আয়াত রহিয়াছে এবং সব নামাযেই ইহা পাঠ করা হয়। এই কারণেই সূরাটির অপর নাম দেওয়া হইয়াছে 'আস সাবউল মাছানী' বা 'নিত্যপাঠ্য বাণীসপ্তক'।