ইহরাম, তাওয়াফ ও সাঈ’র সমন্বয়ে উমরা ও হজ্জ পালন এবং মাস্আলা-মাসায়েল। ইসলামের মূল পাঁচটি রোকনের মধ্যে হজ্জ হলো অবশ্য পালনীয় অন্যতম একটি রোকন, যা ধনী শ্রেণির উপর ফরয করা হয়েছে জীবনে একবার। আর যতবার হজ্জ করা হবে ততবারই উহা নফল হজ্জে পরিণত হবে। সম্মানিত হজ্জ পালনকারী ব্যক্তিদের জন্য খুবই প্রয়োজনীয় হজ্জের নিয়মাবলী সমৃদ্ধ একটি বই।