‘বাঘ-বর’ বইয়ের গল্পের কিছু অংশ: এক গরিব ব্রাহ্মণ ছিলেন। তাঁর ঘরে ব্রাহ্মণী ছিলেন,আর ছোট্ট একটি মেয়ে ছিল কিন্তু তাঁদের খেতে দেবার জন্যে কিছু ছিল না। ব্রাহ্মণ অনেক কষ্টে ভিক্ষে করে যা আনতেন,এক বেলায় ভালো করে না খেতেই তা ফুরিয়ে যেত। সকল দিন আবার তাও মিলত না! একদিন তাদের ছোট্ট মেয়েটি পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গিয়ে দেখল,সে বাড়িতে পায়েস রান্না হয়েছে,ছেলেরা পায়েস খাচ্ছে দেখে সেই মেয়েটিরও বড় পায়েস খেতে ইচ্ছে হল । তাই সে বাড়ি এসে তার মাকে বলল,“মা,আমাকে পায়েস করে দাও না,আমি পায়েস খাব।……